কোন একদিন-জীবনের সন্ধিক্ষনে,
তারার আলো ঝরা রাতে,
জোৎস্নার রূপালী প্লাবনে,
কোন এক মানবীর আগমন ঘটেছিল।
প্রকৃতির সুষমা,
প্রণয়ের উচ্ছ্বাস,
আড়াল করেছিল তার যত অপূর্ণতা।
মুর্ত ছিল সে- কখনও লাবণ্য,
কখনও বনলতাসেন রূপে।
আজ-বহুকাল পরে,
স্বপ্নিল পূর্ণিমার অবসানে,
বাস্তবতার রৌদ্রালোকে,
উন্মোচিত এক চরম সত্য-
সে মানবী ছিলনা,
ছিলনা জ্যোতির্ময়ী।
না লাবণ্য,না বনলতাসেন।
পুরোটাই ছিল ভ্রম,কুহেলিকা।
মরুবাসী তৃষ্ণার্তের কাছে-
মরীচিকার মতো।
২৮-০৭-২০০০
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০১০
সোমবার, ২৬ জানুয়ারি, ২০০৯
প্রণয়ের আর্তি
অনেকতো হলো প্রতীক্ষা, হলো অনেক পথচলা
খুঁজে নক্ষত্র, খুঁজে বৃক্ষছায়া।
দেখো অগ্রপশ্চাৎ ,খোলো হিসাবের খাতা
পেয়েছো কতোটুকু মনোযোগ, কতোটুকু আলো, কতোটুকু ছায়া।
কতো ছুটবে আর আলেয়ার পিছে?
কতো কাটবে দিন দূরের বাঁশি শুনে !
বসন্ত এসে ফিরে যাবে বারবার
জ্যোৎস্না হারাবে তিমিরে, পূর্ণিমার দিন গুনে।
অর্জিত হবে না কিছুই
আত্মপ্রবঞ্চনার বিনিময়ে
মুখে আনো প্রণয়ের আর্তিটুকু
চাপা পড়ে আছে যা গহীন হৃদয়ে।
আকাঙ্খার সাথে আপোষ করোনা,
জীবনটা খুব বড়ো নয়।
জীবন অনন্ত করে শুধু প্রেম-অন্য কিছু নয়।
খুঁজে নক্ষত্র, খুঁজে বৃক্ষছায়া।
দেখো অগ্রপশ্চাৎ ,খোলো হিসাবের খাতা
পেয়েছো কতোটুকু মনোযোগ, কতোটুকু আলো, কতোটুকু ছায়া।
কতো ছুটবে আর আলেয়ার পিছে?
কতো কাটবে দিন দূরের বাঁশি শুনে !
বসন্ত এসে ফিরে যাবে বারবার
জ্যোৎস্না হারাবে তিমিরে, পূর্ণিমার দিন গুনে।
অর্জিত হবে না কিছুই
আত্মপ্রবঞ্চনার বিনিময়ে
মুখে আনো প্রণয়ের আর্তিটুকু
চাপা পড়ে আছে যা গহীন হৃদয়ে।
আকাঙ্খার সাথে আপোষ করোনা,
জীবনটা খুব বড়ো নয়।
জীবন অনন্ত করে শুধু প্রেম-অন্য কিছু নয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)